ছেলের গোডাউন থেকে মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার বর্গী ডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। মৃত বৃদ্ধার নাম চারুলতা ঘোষ। তার বয়স ৭৬ বছর। বৃহস্পতিবার সকালে হঠাৎ তাকে বাড়িতে দেখতে না পেয়ে তার বাড়ির লোকেরা তাকে খোঁজাখুঁজি করলেও কোথাও তাকে পাওয়া যায়নি। এরপর বাড়ির পাশেই ঐ বৃদ্ধার ছেলে রবীন্দ্রনাথ ঘোষের কাঠ গোডাউন এর ভিতর গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তার পরিবারের লোকেরা ।
এরপর গোপীবল্লভপুর থানায় ফোন করে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।তবে কি কারণে বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
তবে তার ছেলে রবীন্দ্রনাথ ঘোষ বলেন বাড়ির কারো সাথে কোনো গন্ডগোল ছিল না।বাড়িতে তিনি ভালো ভাবে থাকতেন। তা সত্ত্বেও কেন তার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তা তিনি বলতে পারছেন না বলে জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহটি ময়নাতদন্তের পর গোপীবল্লভপুর থানার পুলিশ তার পরিবারের হাতে বৃদ্ধার মৃতদেহ টি তুলে দেয়।

Post a Comment